ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাজিপুরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট বোন ও ভগ্নিপতির জমি দখলের অভিযোগ


অক্টোবর ১১, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর উপজেলা প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে ভেটুয়াজগ্নাথপুর গ্রামে পারিবারিক জমি দখল নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট বোন ও ভগ্নিপতির অভিযোগ উঠেছে।অভিযোগ করেছেন ছোট বোন শেফালী খাতুন (৪৫) ও তাঁর স্বামী মোঃ রফিকুল ইসলাম (৬০)। তাঁরা জানান, বড় ভাই মোঃ শিপন শেখ (৫০) গত দুই মাস ধরে তাঁদের বৈধভাবে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন।

রফিকুল ইসলাম বলেন, তিনি মৃত ময়েছ আলী শেখের পুত্র। বৈধভাবে ৭২ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন দখলে রেখেছেন, যার মধ্যে ১৩ শতাংশ অরিশ অংশও তাঁর নামে রয়েছে। কিন্তু সম্প্রতি তাঁর শ্যালক শিপন শেখ জোরপূর্বক ওই জমি দখল করছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্তের ছোট বোন শেফালী খাতুন বলেন,
“আমরা বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে এই জমিতে বসবাস করছি। কিন্তু হঠাৎ আমার বড় ভাই এসে জোর করে আমাদের ক্রয়কৃত জমি দখল করে নিচ্ছেন। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচার চাই।”অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিপন শেখ দাবি করেন,
“ওই জমি আমার বাবার কেনা। শুধু অরিশ অংশটাই আমার বোন পাবে, বাকি জমি আমারই।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।