

কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে ভেটুয়াজগ্নাথপুর গ্রামে পারিবারিক জমি দখল নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট বোন ও ভগ্নিপতির অভিযোগ উঠেছে।অভিযোগ করেছেন ছোট বোন শেফালী খাতুন (৪৫) ও তাঁর স্বামী মোঃ রফিকুল ইসলাম (৬০)। তাঁরা জানান, বড় ভাই মোঃ শিপন শেখ (৫০) গত দুই মাস ধরে তাঁদের বৈধভাবে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, তিনি মৃত ময়েছ আলী শেখের পুত্র। বৈধভাবে ৭২ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন দখলে রেখেছেন, যার মধ্যে ১৩ শতাংশ অরিশ অংশও তাঁর নামে রয়েছে। কিন্তু সম্প্রতি তাঁর শ্যালক শিপন শেখ জোরপূর্বক ওই জমি দখল করছেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্তের ছোট বোন শেফালী খাতুন বলেন,
“আমরা বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে এই জমিতে বসবাস করছি। কিন্তু হঠাৎ আমার বড় ভাই এসে জোর করে আমাদের ক্রয়কৃত জমি দখল করে নিচ্ছেন। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচার চাই।”অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিপন শেখ দাবি করেন,
“ওই জমি আমার বাবার কেনা। শুধু অরিশ অংশটাই আমার বোন পাবে, বাকি জমি আমারই।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭