ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের যুবক আটক

Link Copied!

গাইবান্ধা শহরের সুখ-শান্তির মোড়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি শুকনো গাঁজাসহ মোঃ সুজন নমিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে গাইবান্ধা পৌরসভার সুখ-শান্তির মোড় এলাকায় এলজিইডি ভবনের সামনে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।আটক সুজন নমিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব ফুলমতি বালার হাট এলাকার বাসিন্দা। তিনি মোঃ বেলাল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো ২ কেজি এবং কালো পলিথিনে মোড়ানো আরও ১ কেজি, মোট ৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা নং-২৯, তারিখ ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১৯(ক)/৩৮ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।