ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

করতোয়া ব্রিজের নিচ থেকে পাথর-বালু উত্তোলনকারীদের হুঁশিয়ারি দিলেন জেলা পরিষদ প্রশাসক

মো আরিফুল ইসলাম (পঞ্চগড়) জেলা প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় শহরের করতোয়া নদীর ওপর নির্মিত পুরোনো করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, শহরের করতোয়া নদীর ওপর নির্মিত ঐতিহ্যবাহী ব্রিজটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নির্মিত হয়েছিল। ব্রিজটি দিয়ে সর্বোচ্চ পাঁচ টন ওজনের মালামাল পরিবহনের কথা থাকলেও বর্তমানে ৪০ থেকে ৪৫ টন পর্যন্ত মালামাল নিয়ে ভারী যানবাহন চলাচল করছে। এতে ব্রিজটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের পাশাপাশি ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এতে ব্রিজটির পাইলিং ও ভিত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে পাথর উত্তোলন চলতে থাকলে গুরুত্বপূর্ণ স্থাপনাটি দুর্বল হয়ে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।এ সময় পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করে এম এ মজিদ বলেন, জনস্বার্থ এবং ব্রিজটির স্থায়িত্ব ও নিরাপত্তার কথা বিবেচনা করে অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় উপস্থিত ছিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী রুবেল পাটোয়ারী, সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলম, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।