ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ রিমান্ডে দুজন

dailyvorerkhabor
নভেম্বর ১৬, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ০৯

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল ও তার সহযোগী সুকুমার হাওলাদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করে রাজধানীর সূত্রাপুর থানার বিস্ফোরক আইনের মামলার তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।

এর আগে গত ১০ নভেম্বর তাদেরকে কারাগারে পাঠানো হয়ে। কারাগারে থাকা অবস্থায় গত ১১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মাধ্যমে অজ্ঞাতনামা ২৫/৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করে।

এ সময় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গত ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।