টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা।সোমবার দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বলেন, মাদক সেবনের ভিডিও ধারণের জেরে মব সৃষ্টি করে চার সাংবাদিককে হেনস্তা করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে পরিকল্পিত ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং কারাবন্দি চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

