ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত


আগস্ট ১, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সাভার ও ধামরাই প্রতিনিধি:   বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের দ্রুত সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল।শুক্রবার কলমা রওজাতুল কুরআন তাহফিজুল উলূম মাদ্রাসায় ঢাকা জেলা উত্তর ছাত্রদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাতের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।