উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২৩: ২৮
আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট জেলা সফর উপলক্ষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় জনসাধারণ। এ দাবিতে তিস্তা মহাপরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর কাছে তিস্তা মহাপরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানান।
এতে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা কমিটির সভাপতি আব্দুর গফুর ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তাপাড়ের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটের জনসভা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মহাপরিকল্পনার রূপরেখা ও বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন, এমনটাই প্রত্যাশা তিস্তাপাড়ের বঞ্চিত মানুষের।
মানববন্ধন কর্মসূচিতে তিস্তাপাড়ের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

