সাভার ও ধামরাই প্রতিনিধি: বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের দ্রুত সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল।শুক্রবার কলমা রওজাতুল কুরআন তাহফিজুল উলূম মাদ্রাসায় ঢাকা জেলা উত্তর ছাত্রদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাতের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪