ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) জেলা প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।নবগঠিত এই কমিটিতে জেলা আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্যাহ এবং জেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।‎রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে মজলিসে সূরার অধিবেশন পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়।‎বিষয়টি নিশ্চিত করছেন নবনির্বাচিত কমিটির সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ। ‎দলীয় সূত্রে জানা গেছে, আগামী দুই বছরের (২০২৭-২০২৮ সেশন) জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

‎ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন :

‎আমির : এ আর হাফিজ উল্যাহ, ‎নায়েবে আমির : মাওলানা ফারুক হোসাইন মু. নুরনবী, মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, সেক্রেটারি : অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, সহকারী সেক্রেটারি: অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আব্দুর রহমানসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

‎উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর কেন্দ্র থেকে ২০২৭-২৮ সেশনের জন্য লক্ষ্মীপুর জেলা আমির হিসেবে এ আর হাফিজ উল্যাহর নাম ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে ৭ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এবার জেলা মজলিসে শূরার পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিসহ পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়।জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।