মোঃ আতাউর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: ১৫.১১.২৬কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুরে হাতেনাতে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে রাত ২টা ৫৫ মিনিটে তাদের নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্তোষপুর ইউনিয়নের আমতলা বাজারের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে মো. রাজ্জাকুল ইসলামের বাঁশবাগানের ভেতরে জুয়া খেলার সময় অভিযানে তারা আটক হন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—
১. মো. আব্দুল মোন্নাফ (৫০), পিতা-মৃত নেছমত আলী, সাং-ধনীগাগলা নেছরটারী।
২. মো. আব্দুল কাদের (৫২), পিতা-মৃত আজাহার আলী, সাং-গোপালপুর উচাটারী।
৩. মো. রুহুল আমিন (৪২), পিতা-মো. শাহাদৎ আলী, সাং-উত্তর সরকারটারী।
(সবার ইউপি-সন্তোষপুর, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম)।
জুয়ার খেলার অপরাধে নাগেশ্বরী থানায় জুয়া আইনে গ্রেফতারকৃতদের নামে মামলা রুজু করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জুয়ার বিরুদ্ধে সর্বদা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

