বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।নবগঠিত এই কমিটিতে জেলা আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্যাহ এবং জেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে মজলিসে সূরার অধিবেশন পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়।বিষয়টি নিশ্চিত করছেন নবনির্বাচিত কমিটির সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ। দলীয় সূত্রে জানা গেছে, আগামী দুই বছরের (২০২৭-২০২৮ সেশন) জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন :
আমির : এ আর হাফিজ উল্যাহ, নায়েবে আমির : মাওলানা ফারুক হোসাইন মু. নুরনবী, মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, সেক্রেটারি : অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, সহকারী সেক্রেটারি: অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আব্দুর রহমানসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর কেন্দ্র থেকে ২০২৭-২৮ সেশনের জন্য লক্ষ্মীপুর জেলা আমির হিসেবে এ আর হাফিজ উল্যাহর নাম ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে ৭ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এবার জেলা মজলিসে শূরার পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিসহ পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়।জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪