ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

চন্দনাইশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এমপি জসিম উদ্দিন

মোঃ সবুজ মৃধা (চন্দনাইশ) উপজেলা প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার বরুমতি ব্রিজ (বইর গনি ব্রিজ) এলাকায় চন্দনাইশ উপজেলা বিএনপি, চন্দনাইশ পৌরসভা বিএনপি, দোহাজারী পৌরসভা বিএনপি ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার চায় জনগণ। তিনি বলেন, চন্দনাইশ-সাতকানিয়ায় কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে চন্দনাইশ-সাতকানিয়া থেকে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের অবসান ঘটাতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।