চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার বরুমতি ব্রিজ (বইর গনি ব্রিজ) এলাকায় চন্দনাইশ উপজেলা বিএনপি, চন্দনাইশ পৌরসভা বিএনপি, দোহাজারী পৌরসভা বিএনপি ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার চায় জনগণ। তিনি বলেন, চন্দনাইশ-সাতকানিয়ায় কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে চন্দনাইশ-সাতকানিয়া থেকে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের অবসান ঘটাতে হবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪