ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা

সুদাম চন্দ্র (নওগাঁ) জেলা প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলীকে পরিবারের সাথে থাকার পরামর্শ দিয়েছেন ছাত্রলীগের এক নেতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা ১৯তারিখে চলমান লকডাউন পালন করার জন্য ভিসিকে ওই পরামর্শ দিয়ে ফোন করেন তিনি।এদিকে কথোপোকথনের ওই অডিওটি Md. Lejan ও Touhid Hossain নামের ফেসবুক আইডি থেকে শেয়ার দেওয়া হয়।৩৯ সেকেন্ডের ওই অডিওতে বার্তাতে সালাম দিয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের একজন কর্মী পরিচয়ে ভিসিকে বলেন, স্যার আপনি ইতিমধ্যেই জানেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে লকডাউন কর্মসূচি দিয়েছে। আপনার কাছে অনুরোধ লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে সেই দিনটা আপনার পরিবারের সাথে সময় দিবেন স্যার। এরপর ধন্যবাদ দিতে শোনা যায় ওই ছাত্রলীগ নেতাকে।জানতে চাইলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলী বলেন, আমি গত পরশুদিন রাত সাড়ে ১০টায় আমি যখন একটা বেসরকারি টেলিভিশনে টকশো করছিলাম, ওই সময় তৌহিদ নামের একজন ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারী পরিচয় দিয়ে আমাকে আজ ১৯তারিখের পরীক্ষা না নেওয়ার জন্য বলে। আমি বিষয়টি সঙ্গে সঙ্গে এসপিকে জানিয়েছি। তবে কোনো মামলা করিনি। আর আজ আমার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা যথারীতিভাবে নেওয়া হয়েছে। এছাড়া ঠিক আছে ওটা আমার কথা নয়। কারণ আমি তখন টকশোতে ছিলাম। বরং আমি তাকে সাহস থাকলে সামনে আসতে বলেছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।