ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মাদারীপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

মোঃ মাহমুদুল হাসান মাদারীপুর প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহমুদুল হাসান মাদারীপুর প্রতিনিধি:   গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহিংসতা, নৈরাজ্যের ও লগডাউনের বিরুদ্ধে মাদারীপুরে যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মিছিল করেছে মাদারীপুর জেলা যুবদল।শহরের পৌর ঈদগাহ এলাকা থেকে মিছিল শুরু করে ঢাকা বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময় স্লোগান দেন ” আপা আপা করিস না তোদের আপা আইবো না, হই হই রই রই আওয়ামী লীগ, ছাত্রলীগ গেলি কই। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফকু
পৌর যুবদলের আহ্বায়ক বাসার মাতুব্বর,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল মৃধা,যুবদল নেতা বিদ্যুৎ বকাউল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।