ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সাঁথিয়ায় ছাত্রদলের অবস্থান

পাবনা জেলা প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে এবং সাঁথিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবস্থান কর্মসূচি পালন করছে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রদল।পাবনা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমানের পক্ষে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।এ সময় নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে তারা মাঠে রয়েছেন। যেকোনো ধরনের অপতৎপরতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে থাকবেন।ছাত্রদল নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান। পাশাপাশি জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে চলাচলের অনুরোধ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।