ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

‘গুণীজন সম্মাননা’ পেলেন নৃত্যশিল্পী কবীরুল ইসলাম রতন

dailyvorerkhabor
নভেম্বর ১৬, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৮: ১০

একধারে প্রখ্যাত নৃত্যশিল্পী, নৃত্যগবেষক এবং নৃত্যরীতি সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কবীরুল ইসলাম রতন ‘গুণীজন সম্মাননা পদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন। বাংলাদেশের নৃত্যশিল্প ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টার’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে এই সম্মাননার চতুর্থ পর্বে তাকে এ পদক প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করে কবীরুল ইসলাম রতন বলেন, ‘একজন নৃত্যশিল্পী এবং নৃত্যগবেষক হিসেবে বাংলাদেশের নৃত্যশিল্পে বিশেষ অবদানের কারণে আমাকে যে সম্মাননায় ভূষিত করা হলো, তাতে আমি সত্যিই আয়োজকদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমাকে সম্মাননা জানানোর কারণে আমি ভীষণ আবেগাপ্লুত। আমি আমার কাজে আগামীতে আরও সক্রিয় থাকব এবং বাংলাদেশের নৃত্যশিল্পকে আরও কীভাবে আধুনিকায়নের মাধ্যমে উন্নত করা যায়, সেই চেষ্টাও করব।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই একজন নৃত্যশিল্পী হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশে আমার বহু শিষ্য আছে, আমি সবসময় তাদের নিয়ে গর্ব করি। একটি জাতির সাংস্কৃতিক পরিচয় গড়ে ওঠে তার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে। নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশে শিল্প-সংস্কৃতির প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টার দীর্ঘ ছয় বছর ধরে নৃত্য ও শিল্প চর্চার মাধ্যমে সেই দায়িত্ব পালন করে আসছে। আমরা সবাই তাদের পাশে আছি।’

আগামীকাল এই গুণী শিল্পীর জন্মদিন। জন্মদিনে বিশেষ কোনো বড় আয়োজন না থাকলেও প্রিয়জনদের সঙ্গেই তার এবারের দিনটি কাটবে।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন কবীরুল ইসলাম রতন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।