ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

স্বাস্থ্যবিধি না মেনে তেল উৎপাদন, নীলগঞ্জে ১৫ হাজার টাকা জরিমানা

আল আমিন (কিশোরগঞ্জ) জেলা প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের নীলগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন এবং যথাযথ মোড়কজাতকরণ ছাড়াই বোতলে তেল বাজারজাত করার দায়ে নীলগঞ্জ অয়েল মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নীলগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে নীলগঞ্জ অয়েল মিলে অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন এবং যথাযথ মোড়কজাতকরণ ছাড়াই বোতলে তেল ভরে বিক্রির অনিয়ম শনাক্ত করা হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোঃ আল আমিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, ভোক্তাদের অধিকার ও নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে বাজারে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত অভিযান প্রয়োজন। এতে ভোক্তারা নিরাপদ পণ্য পাওয়ার পাশাপাশি অনিয়মও নিয়ন্ত্রণে আসবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।