ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধার ফুলছড়িতে ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার ফুলছড়ির পূর্ব উদাখালী গ্রামে ৫০ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ (রোববার) বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটসংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এতে বক্তব্য রাখেন- আঞ্জুয়ারা বেগম, নারগিস আক্তার, ফুল মিয়া, ফারুক মিয়াসহ স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ব্যাহত হচ্ছে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে দ্রুত রাস্তাটি খুলে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এলাকাবাসী। এ সময় ইউএনও মোস্তাফিজুর রহমানের কাছে রাস্তা খুলে দেয়ার দাবিতে স্মারকলিপি দেন তাঁরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।