ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর

dailyvorerkhabor
নভেম্বর ১৬, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৯: ১১

২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। হজ-২০২৭-এ বাংলাদেশের জন্য অনুমোদিত হজযাত্রীর মোট কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে নতুন এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

২০২৭ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।