ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

সন্তানসহ মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী


এপ্রিল ২২, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এদিকে, শিল্পী বেগমকে নিতে সকাল থেকেই কারাগারের ফটকে অবস্থান নেন তার সহকর্মীরা। তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, “তিনি আমাদের এলাকার বড় বোন। আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে অন্যায় হয়েছে। বিষয়টি গণমাধ্যমে আসার পর আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।”

কারামুক্তির পর শিল্পী বেগম বলেন, “পুলিশ আমাকে ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি, তবে কোনো পদ-পদবি নেই। আমাকে মুক্তি দেওয়ায় আমি আইনের প্রতি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডে নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন মঙ্গলবার রাতে তিনি তার দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যা কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।