ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর


এপ্রিল ২২, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চালু করা হবে। প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে উদ্যোগটি শুরু হবে। সংশ্লিষ্ট বিদ্যালয় নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর কাছে ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মাহদী আমিন আরও জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে দেশীয় উৎপাদিত এসব সামগ্রী ধাপে ধাপে প্রান্তিক এলাকাতেও পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই লাখ শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।