ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

বাতিলের ২০ বছর পর এসআই পদে পুনরায় নিয়োগ রুবেল মিয়ার


এপ্রিল ১৯, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কৃতি সন্তান রুবেল মিয়া বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) পদে পুনরায় নিয়োগ পেয়েছেন।জানা যায়, ২০০৬ সালে এসআই পদে তার নিয়োগ চূড়ান্ত হলেও দলীয় নিয়োগের অভিযোগ এনে আওয়ামী লীগ সরকার তার নিয়োগ বাতিল করে দেয়।

দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার পর অবশেষে ২০২৬ সালে তিনি পুনরায় নিয়োগ লাভ করেন। এ নিয়োগে পরিবারসহ এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। রুবেল উপজেলার পশ্চিম আউটশাহী গ্রামের এবাদুল মাতব্বর এর ছেলে।বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তাকে আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক (ডাবলু) রুবেল মিয়া ও তার পরিবারের সদস্যদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।এসময় তিনি রুবেল মিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

থানার অন্যান্য পুলিশ সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন এবং নবনিযুক্ত এই সহকর্মীর সার্বিক সফলতা কামনা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।