ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন


এপ্রিল ২১, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর রেডিওলজি ভবনের চতুর্থ তলায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু। সভায় সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ ডাঃ ফারুক হোসেন-সহ প্রায় ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভায় গত ২ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্বনির্ধারিত এজেন্ডা উপস্থাপন করা হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।