ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

এলপিজির দাম বাড়ল


এপ্রিল ১৯, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ মূল্যবৃদ্ধির তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দর রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে, গত ২ এপ্রিল চলতি মাসের জন্য সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। ফলে, এক দফায় ১২ কেজির সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি পেল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।