ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

আবারও বাড়ল সোনার দাম


এপ্রিল ১৫, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)—

  • ২২ ক্যারেট: ২,৫০,১৯৩ টাকা
  • ২১ ক্যারেট: ২,৩৮,৮২০ টাকা
  • ১৮ ক্যারেট: ২,০৪,৭০৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৬৬,৭৩৭ টাকা

এর আগে গত ৯ এপ্রিল বাজুস সোনার দাম কমিয়েছিল। সে সময় ভরিতে ৪,৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। তখন—

  • ২১ ক্যারেট: ২,৩৬,৭২১ টাকা
  • ১৮ ক্যারেট: ২,০২,৮৯৫ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৬৫,২৭৯ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।