ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

শৈলকুপার কৃষকদের জন্য বিশাল সার বরাদ্দ: এ্যাড. আসাদুজ্জামানের উদ্যোগে সংকট উত্তরণে আসছে ১২৩৫ টন সার


ডিসেম্বর ১১, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   কৃষিতে উৎপাদন বৃদ্ধি ও চলমান সার সংকট মোকাবিলায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বিপুল পরিমাণ নন-ইউরিয়া সার। বিএডিসি’র মাসিক চাহিদার অতিরিক্ত হিসেবে বিশেষ নির্দেশক্রমে এই অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হয়েছে, যা অঞ্চলের কৃষকদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

মাননীয় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শৈলকুপার কৃষকদের সার সংকট নিরসনে ব্যক্তিগত উদ্যোগে সর্বোচ্চ ভূমিকা রাখছেন। তাঁর তত্ত্বাবধানে আগামী মঙ্গলবার বা বুধবার একসঙ্গে ৫০–৬০টি ট্রাকযোগে মোট ১২৩৫ টন সার শৈলকুপা উপজেলার কৃষকদের নিকট পৌঁছে যাবে বলে নিশ্চিত করা হয়েছে।এতেই থেমে নেই—অতিরিক্ত প্রয়োজন মেটাতে মাননীয় অ্যাটর্নি জেনারেলের সহায়তায় নতুন করে আরও ৩৫০ টন সার বরাদ্দ অনুমোদিত হয়েছে, যা আগামী ২০ তারিখে শৈলকুপার উদ্দেশ্যে রওনা হবে বলে জানা গিয়েছে।

কৃষকদের উদ্দেশে জানানো হয়েছে, তাদের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সার সংকট দেখা দিলে অ্যাটর্নি জেনারেল মহোদয় সর্বোচ্চ চেষ্টা করে তা নিরসনে পদক্ষেপ নেবেন। ফলে কৃষি উৎপাদন বজায় রাখা, আবাদ বৃদ্ধি এবং কৃষকদের স্বস্তি ফেরাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে স্থানীয় কৃষিমহল।শৈলকুপার মাঠে আবারও সবুজের স্রোত বইয়ে দিতে এই বিপুল সার বরাদ্দ নিঃসন্দেহে এক ইতিবাচক দিগন্তের সূচনা করবে বলে জনসাধারণরা আশা ব্যক্ত করছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।