গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।প্রতিষ্ঠানটির আয়োজনে এ উপলক্ষে “শিক্ষার মানোন্নয়ন ও সামগ্রিক শিক্ষার পরিবেশ সুদৃঢ়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান
অধ্যক্ষ মুহাঃ একরামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ আবু সায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি নকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোঃ বেলাল হোসেন ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নুরুন্নবী প্রামাণিক সাজু।
অনুষ্ঠানের শুরুতে বোর্ডের চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা জানানোর পরে সম্মাননা স্মারক ও মানপত্র তার হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাঃ একরামুল হক। এ সময় অন্যান্য অতিথিদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় কলেজটির পক্ষ থেকে।এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে পাঠদান পর্যবেক্ষণ ও কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

