ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৬ জনের


নভেম্বর ১৯, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৬৬ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৮৮ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন।

এ সময়ে ৯৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ হাজার ৫৭০ জনে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮৭ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মোট ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন প্রায় সারা বছরই দেখা যায় এবং বৃষ্টি শুরু হলে এর প্রকোপ আরও বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সর্বত্র প্রচারণা চালানো এবং সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, শুধু জেল-জরিমানা বা জনসচেতনতা বাড়িয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সঠিক জরিপ, দক্ষ জনবল এবং কার্যকর ব্যবস্থাপনার প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।