ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু


অক্টোবর ২৭, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ৪ জন মারা গেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১৭১, বরিশাল বিভাগে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১১, রাজশাহী বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৬ হাজার ৪২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬৯ জনের।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।