কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নের বুরুঙ্গি গ্রামে ভানু ডাকাত নামের এক নারীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে তার স্বামীসহ এলাকার সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভানু ডাকাত এলাকায় দাপট দেখিয়ে নানা অনৈতিক কর্মকাণ্ড, চাঁদাবাজি, গালিগালাজ ও মারধর চালিয়ে আসছে। প্রতিবেশী থেকে শুরু করে নিজের স্বামী পর্যন্ত—কেউই রেহাই পাচ্ছেন না তার অত্যাচার থেকে।সম্প্রতি ভানু ডাকাত তার স্বামীকেও নির্মমভাবে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বুরুঙ্গি গ্রামের শতাধিক মানুষ একত্র হয়ে ভানু ডাকাতকে গ্রাম থেকে বিতাড়নের দাবিতে গণস্বাক্ষর প্রদান করেন।এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।গ্রামবাসী জানান, “ভানু ডাকাতের অত্যাচারে আমরা অতিষ্ঠ। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা শান্তির জন্য বৃহত্তর আন্দোলনে নামবো।”নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

