ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে ঔষুধের দোকানে মদ বিক্রি, আটক ৩


সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:   লক্ষ্মীপুরে অবৈধভাবে ঔষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর থানা রোড এলাকায় প্রথমে ঔষুধের দোকান জয় ফার্মাতে ও পরে দোকানের পেছনে বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মদ ব্যবসায়ী কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও কর্মচারী শ্রী ধাম বাছার। এ সময় ২৩ লিটার কেরু মদ জব্দ করা হয়েছে।আটক কিশোর কুমার লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা, অপর আটক জয় তার ছেলে এবং শ্রীধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, কিশোর কুমার অবৈধভাবে থানা রোড এলাকায় মদ বিক্রি করে আসছিল তাদের বাড়ির সামনেই ওষুধের দোকানে। অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ধরা হয়েছে। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের লোকজনের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।