

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে অবৈধভাবে ঔষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর থানা রোড এলাকায় প্রথমে ঔষুধের দোকান জয় ফার্মাতে ও পরে দোকানের পেছনে বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মদ ব্যবসায়ী কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও কর্মচারী শ্রী ধাম বাছার। এ সময় ২৩ লিটার কেরু মদ জব্দ করা হয়েছে।আটক কিশোর কুমার লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা, অপর আটক জয় তার ছেলে এবং শ্রীধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।
সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, কিশোর কুমার অবৈধভাবে থানা রোড এলাকায় মদ বিক্রি করে আসছিল তাদের বাড়ির সামনেই ওষুধের দোকানে। অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ধরা হয়েছে। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের লোকজনের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭