ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ১০


সেপ্টেম্বর ৬, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া দু’জন হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৪)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা সমকালকে বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।’আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান। তাদের একজন সাদেকুল ইসলাম বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয়েছেন অনেকে। আহত অবস্থায় অন্তত ১০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি আমরা।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।