ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

সবার আগে এখন দরকার নিজেদের মধ্যে ঐক্য: সেলিম রেজা


জুলাই ২৯, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:   “আর কোন চাঁদাবাজি, মারামারি, কোন্দলকে প্রশ্রয় দেওয়া হবে না। সবার আগে এখন সবচেয়ে বেশি দরকার নিজেদের মধ্যে অটুট ঐক্য।” — এমনই মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই কাজিপুরবাসীর জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী একজন সংসদ সদস্য নির্বাচিত করার এখন একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। তাই আমাদের নিজেদের ভেতরে কোনো বিভক্তি চলবে না। ঐক্যবদ্ধ থাকলেই বিজয় নিশ্চিত।”
সেলিম রেজা আরও বলেন, “চরাঞ্চলের মানুষ বিশেষ করে নাটুয়ারপাড়ার জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে বহু আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, কখনো পিছপা হয়নি। আমি আশা করি সামনের দিনগুলোতেও তারা সেই একই ইস্পাত কঠিন মনোবল ও দৃঢ়তা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবে। কারণ ফ্যাসিস্ট শক্তিগুলো ওৎ পেতে আছে আমাদের আন্দোলন ও বিজয়কে নস্যাৎ করার জন্য। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই সফল হবে না।”
নাটুয়ারপাড়া বাজারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আয়নাল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা
* জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা
* কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম
* সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান
এছাড়া আরও উপস্থিত ছিলেন:
* উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মালেক স্বপন চেয়ারম্যান
* যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম
* যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু
* সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু
* উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাবলু
* যুবদলের সাবেক আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা
* স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা
* সদস্য সচিব এস.এম. শামীম রেজা রুবেল
* ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন
* যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, প্রমুখ।
সভা শেষে নাটুয়ারপাড়া ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।