ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

পানাগড়ী ক্লিনিকে রোগী আসার আগেই তালা! সময়ের আগে চলে যান ডাক্তার ও কর্মীরা


জুলাই ১, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পানাগড়ী কমিউনিটি ক্লিনিকে সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও, বাস্তবে রোগীরা নির্ধারিত সময়ের অনেক আগেই তালা ঝুলতে দেখছেন দরজায়।
মঙ্গলবার (০১ জুলাই ২০২৫ইং) সরেজমিনে দেখা যায়, কয়েকজন নারী ও একজন শিশু চিকিৎসা নিতে এসেও ফিরে যাচ্ছেন। ক্লিনিকের প্রধান ফটক বন্ধ। স্থানীয়দের অভিযোগ, এই অবস্থা প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এলাকার বাসিন্দারা জানান, ডাক্তার মোছাঃ সাজিতা খাতুন এবং অন্য কর্মীরা সঠিক সময়ে উপস্থিত হন না। বারবার বললেও কেউ কর্ণপাত করছে না।
এ বিষয়ে কাজিপুর উপজেলা ইনচার্জ আবু সাইদ বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসেবায় নিয়মভঙ্গ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।