মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পানাগড়ী কমিউনিটি ক্লিনিকে সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও, বাস্তবে রোগীরা নির্ধারিত সময়ের অনেক আগেই তালা ঝুলতে দেখছেন দরজায়।
মঙ্গলবার (০১ জুলাই ২০২৫ইং) সরেজমিনে দেখা যায়, কয়েকজন নারী ও একজন শিশু চিকিৎসা নিতে এসেও ফিরে যাচ্ছেন। ক্লিনিকের প্রধান ফটক বন্ধ। স্থানীয়দের অভিযোগ, এই অবস্থা প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এলাকার বাসিন্দারা জানান, ডাক্তার মোছাঃ সাজিতা খাতুন এবং অন্য কর্মীরা সঠিক সময়ে উপস্থিত হন না। বারবার বললেও কেউ কর্ণপাত করছে না।
এ বিষয়ে কাজিপুর উপজেলা ইনচার্জ আবু সাইদ বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসেবায় নিয়মভঙ্গ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪