ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবীতে রাস্তা অবরোধ- বিক্ষোভে উত্তাল, তীব্র যানজটে ভোগান্তি চরমে

dailyvorerkhabor
এপ্রিল ১৬, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:   লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর ঝুমুর চত্ত্বর এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তারা। এতে দূরপাল্লাগামী যাত্রী ও মালবাহীসহ ছোট বড় বিপুল পরিমান যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুই ঘন্টা ধরে ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা।
এদিকে অবরোধ তুলে নিয়ে যানজট নিরশন করতে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘসময় ধরে চেষ্টা চালায়। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ আজকের জন্য সমাপ্তি ঘোষনা করেন।

এসময় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মো. রিদয়, আব্দুর রহমান, নওশীন আবির নিভীর ও সহ প্রতিনিধি রবিউল বকশি প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ ৬ টি দাবি জানায় শিক্ষার্থীরা।বক্তারা বলেন, কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারের উদ্দেশ্যেই আমাদের আন্দোলন। এর বাইরে আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।