ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১

মাসুদ রানা রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি) । রোববার ( ১৫ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) ওই এলাকার মৃতঃ আব্দুল লতিফের ছেলে।

জেলা গোয়েন্দা সংস্থা’র ( ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ও সুজন তালুকদার জানান,রোববার ( ১৫) নভেম্বর ডিবি (খ) এর একটি টিম রূপগঞ্জের মুড়াপারা ইউনিয়নের দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা রাস্তার উপর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে এক পেশাদার মাদক কারবারিকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। যার ওজন ১০০(একশত) গ্রাম। গ্রেফতারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছিল। ভবিষ্যতে এমন মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।