ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

dailyvorerkhabor
নভেম্বর ২৪, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। সোমবার (২৪ নভেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে। তিনি আরও বলেন, চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন।

উল্লেখ্য, রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে দেশে ফিরে ৬ মে থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।