চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখ বৃহস্পতিবার বিকেল ৩টায় নাচোল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।আওয়ামী সন্ত্রাস হত্যা অগ্নি সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশর্যালিটি নাচোল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাচোল মধ্য বাজারে এসে শেষ হয়।র্যালি শেষে মধ্য বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি মো. এম মজিদুল হক, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক, নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি ও আসন্ন নাচোল পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মো. আমানুল্লাহ আল মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল মাস্টার এবং উপজেলা বিএনপির সদস্য মো. রানাসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসিফ মিয়া।

