নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। মিছিলটির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ভূঁইয়া সজিব।সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার কর্ণগোপ সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন এবং কিছুক্ষণ সেখানে শোডাউন করেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই তারা দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যান।এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এমন ঝটিকা মিছিল বের করার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

