ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত


এপ্রিল ১৯, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুল এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আবেগঘন পরিবেশে এস.এস.সি-২০২৬ পরীক্ষার্থীদের ‘বিদায় সংবর্ধনা’, ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ এবং ‘বার্ষিক মিলাদ’ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দীন, পুলিশ সুপার, গাইবান্ধা ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল, গাইবান্ধা। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা ও সহ-সভাপতি, পুলিশ লাইন্স স্কুল, গাইবান্ধা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সামছুল আলম দুলাল, প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল, গাইবান্ধা।শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের যেমন আগামী দিনের পথচলার দিক-নির্দেশনা দেওয়া হয়, তেমনি নবাগত শিক্ষার্থীদেরকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরন করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষে একটি বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সবার কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।