ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ব্যতিক্রমী সাইকেল র‍্যালী-লিফলেট বিতরণ


অক্টোবর ২৪, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধি:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্যতিক্রমী সাইকেল র‍্যালী করেছে আশুলিয়া থানা যুবদেলের নেতাকর্মীরা।শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে আশুলিয়া থানা যুবদলের সভাপতি প্রার্থী জাহিদ হাসান বিকাশের নেতৃত্বে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় এই সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।সাইকেল র‍্যালীটি বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে জিরাবো বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে নরসিংহপুর ঘুরে নিশ্চিন্তপুর এলাকায় দেওয়ান সিএনজি পাম্পে এসে শেষ হয়।

পরে তারা পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, যুবদল নেতা কিসমত সরকার, বিএনপি নেতা মো: কালাম মাদবর, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: রিপন সিকদার, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলাম,ইয়ারপুর ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির, যুবদল নেতা মো: জাকির হোসেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মাদবর,ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূইয়া সহ বিএনপি ও এর অংগসংঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।