চট্টগ্রামে প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে ডাকাত দলের হামলা ও ফাঁকা গুলি ছুঁড়ে প্রায় ১২ লক্ষ টাকার লোহার স্ক্র্যাপ লুট করে নিয়ে যায়।মঙ্গলবার মধ্যে রাতে ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় এস এইচ এন্টারপ্রাইজ একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।এ বিষয়ে জানতে চাইলে শিপইয়ার্ড এক কর্মকর্তা বলেন, ডাকাতদল ইয়ার্ডের সাগর উপকূলে একটি লাল এবং একটি সাদা বোটে।
প্রায় ১৫-২০ জনের একটি দল নিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ফাঁকা গুলি করে শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে।এ সময় ইয়ার্ডের বোটে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ,- মো. নাসির উদ্দিন,- মো. আয়াতুল্লাহ – সহ প্রহরীদের অস্ত্র দিয়ে জিম্মি করে আহত করে। এবং শিপইয়ার্ডে ভিতর থেকে ডাকাতেরা লোহার স্ক্র্যাপ বোডের মধ্যে লোড করতে তাকে,তিনি আরও বলেন, বিষয়টি মোবাইলের মাধ্যমে জানালে পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়। এ সময় ডাকাতরা দুইটি বোটে করে প্রায় ১২, লক্ষ টাকার লোহার স্ক্র্যাপ লুট করে নিয়ে যায়।স্ক্র্যাপ লোহার মধ্যে ছিল জাহাজের লোহার পর্দা, পাইপ গার্ডার, ইয়ার্ডের বার্জ হতে ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং ক্যাবল।সীতাকুণ্ড মডেল থানার এসআই খায়ের উদ্দিনের বলেন, কদম রসুল এলাকায় একটি শিপইয়ার্ডে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেখানে কয়েকজন আহত হয়েছে তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে , তবে বিস্তারিত জানতে থানার ওসি সাহেবের সাথে কথা বলে জানতে পারবেন।

