পঞ্চগড় প্রতিনিধি: নাশির মন্ডল হাট ছালেহীয়া দাখিল মাদ্রাসা বোদা, পঞ্চগড়। উপস্থিত সংবাদ সম্মেলনে তিনি জানান বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত আমি প্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অর্থ আত্মসাদের প্রকাশিত সংবাদ গত (বৃহস্পতিবার) ১৪/০৮/২০২৫ইং তারিখে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমি এহেন সংবাদ প্রকাশ না করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষক, কর্মচারী কেহই PBGSI কর্তৃক ২০ জন ছাত্র/ছাত্রীর প্রাপ্ত ৫০০০/=(পাঁচ হাজার) টাকা হতে একটি টাকাও গ্রহন করা হয় নাই এই মর্মে যাহার প্রমান অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ লিখিত ও মৌখিক স্বীকারোক্তি দিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেল সময় টিভি ও ৭১ টেলিভিশন ও দৈনিক ভোরের খবর প্রতিনিধিকে জানান। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া প্রতিষ্ঠানের কমিটি কর্তৃক ৬১ নং রেজুলেশনের মাধ্যমে একটি ৩ (তিন) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।

