ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় জানাযার গোসলে গলায় দাগ দেখে নিশ্চিত শ্বাসরোধে হত্যা: স্বামীর স্বীকারোক্তি


আগস্ট ১৩, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাভার ও ধামরাই প্রতিনিধি:   ঢাকার সাভারের আশুলিয়ায় জানাযার গোসলের সময়কালে গলায় কালো দাগ দেখে নিশ্চিত হোন যে শ্বাসরোধ করে স্ত্রী আখী তারা (২৫) কে হত্যা করেছে পাষন্ড স্বামী স্বামী হৃদয়। হৃদয়কে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়। এঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বুধবার (১৩ আগস্ট) সকালে আশুলিয়ার জামগড়া রূপায়ন বটতলা এলাকায় মোস্তাফিজুর রহমান এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।আটককৃত মো.হৃদয় (২৬) শরীয়তপুর জেলার ডামুডা থানার বুড়িরহাট এলাকার মান্নান খার ছেলে। নিহত মোছা.আখী তারা একই এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। আটক হৃদয় আশুলিয়ার জামগড়া রূপায়ন বটতলা এলাকায় মোস্তাফিজুর রহমানের বাসায় ভাড়া থেকে রাজমিস্ত্রী কাজ করতেন ও তার স্ত্রী সাথী তারা ওয়াইপি আশুলিয়া লিঃ নামক একটি ক্যাপ ফ্যাক্টরীতে কাজ করতেন। তাদের ৭ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে হৃদয় আশপাশের ভাড়াটিয়াদের জানায় তার স্ত্রী রাতে মারা গেছে, তাই তিনি তাকে বাড়ি নিয়ে যেতে চান। এ সময় তিনি তার স্ত্রীকে গোসল করাই দিতে বলেন। পরে আশপাশের লোকজন তার স্ত্রীর লাশ গোসল করাতে গেলে তারা লাশের গলায় কালো দাগ দেখতে পান। পরে তারা তাকে গোসল না করিয়ে স্বামীকে আটক করে পুলিশে খবর দেন।পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন নিহত সাথী তারাকে গোসল করাতে গেলে তারা সাথী তারার গলাই কালো দাগ দেখে তাদের সন্দেহ এরপর তারা হৃদয়কে আটক করে থানায় খবর দেয়।এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, ঘটনাস্থলে পৌছে নিহতের স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। সেই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।