ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে বেড়া রিক্সা ভ্যান সমবায় সমিতির বিজয় র‍্যালি 


আগস্ট ৫, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

বেড়া প্রতিনিধি:   পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের ও জুলাই গণঅভ্যত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বেড়া রিক্সা ভ্যান সমবায় সমিতি লিঃ উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেল ৫.৩০ মিনিটের সময় বেড়া কানাই বাড়ি মোরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয় মিছিলটি শুরু করে সিএনবি বাস স্ট্যান্ড, বেড়া বাজার প্রদক্ষিণ করে রিক্সা ভ্যান সমবায় সমিতির কার্যালয়ে সামনে শেষ হয়। এতে বেড়া রিক্সা ভ্যান সমবায় সমিতির বেড়া পৌর শাখা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ভ্যান রিক্সা চালক কয়েকশত মানুষ অংশ নেয়।

বেড়া রিক্সা ভ্যান সমবায় সমিতির সভাপতি মোঃ ময়েন উদ্দিন খাজার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ ফকির, আহমেদ আলী ফকির, রিক্সা ভ্যান সমবায় সমিতির নেতা, মোঃ নুর ইসলাম, মোঃ সাচ্চু, প্রবীন নেতা মোজাফফর, রুবেল হোসেন, ইকবাল হোসেন, সালোয়ার হোসেন, ইন্তাজ, আজাদ, কালাম, জুয়ের, আঃ হাই প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।