সিরাজগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান” দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করে।মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কাজিপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান,
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক স্বপন চেয়ারম্যান,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম বাবু
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাবলু,
সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন ও মিজানুর রহমান বাবলু,
কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জুয়েল রানা,
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এম. শামীম রেজা রুবেল
ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন,
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।ঢোল, বাদ্যযন্ত্র, স্লোগান, ব্যানার ও ফেস্টুনে র্যালিটি ছিল উৎসবমুখর ও জনসম্পৃক্ততায় ভরপুর।
র্যালির ব্যানারে লেখা ছিল:
“ঐতিহাসিক ৫ আগস্ট — জুলাই গণঅভ্যুত্থান, স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার দিন।”
নেতৃবৃন্দ বলেন—
“এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই ইতিহাস আজকের আন্দোলনের প্রেরণা।”
সমাপনী বক্তব্যে মোঃ সেলিম রেজা বলেন—
“বিএনপি জনগণের দল। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে ছিল, আছে, এবং থাকবে।”র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

